শ্রীমঙ্গলে অবাধে ঘুরে বেড়ানো তিন গরু আটক, পৌর কর্তৃপক্ষের অভিযানে নাগরিক দুর্ভোগের অবসান
শ্রীমঙ্গল পৌর শহরে চা-বাগানে ছেড়ে দেওয়া গবাদিপশুগুলো প্রায়শই শহরের পথে পথে ঘুরে বেড়াত।এই অবাধ চলাচলের ফলে যানজট সৃষ্টি হতো, বাজারে সবজি নষ্ট হতো এবং বাসাবাড়ির গাছপালা খেয়ে ফেলার অভিযোগ নিয়ে নগরবাসী চরম দুর্ভোগ পোহাতেন।